উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

উপকূলের কণ্ঠস্বর হয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে উপকূল এক্সপ্রেস

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের কথা দেশ ও বিশ্বের সামনে তুলে ধরতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন অনলাইন সংবাদমাধ্যম ‘উপকূল এক্সপ্রেস’।
জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা, নদীভাঙন, জীবিকা সংকটসহ উপকূলের নানা সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করবে ওয়েবসাইটটি।

উপকূল এক্সপ্রেস কর্তৃপক্ষ জানিয়েছে, মূলধারার গণমাধ্যমে অনেক সময় উপকূলীয় অঞ্চলের বাস্তব চিত্র যথাযথভাবে উঠে আসে না। সেই জায়গা থেকে প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করতে চায় এই সংবাদমাধ্যম।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, শুধু সংবাদ প্রকাশ নয়, উপকূলের মানুষের অধিকার, দাবি ও বাস্তবতা নীতিনির্ধারকদের সামনে তুলে ধরাই হবে তাদের অন্যতম লক্ষ্য।

জেলে, কৃষক ও শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম, উপকূলীয় উন্নয়ন, পর্যটন সম্ভাবনা এবং দুর্যোগকালীন দ্রুত তথ্যসেবা নিশ্চিত করার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

নতুন এই যাত্রায় দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছে উপকূল এক্সপ্রেস পরিবার।

উপকূল এক্সপ্রেস— উপকূলের কথা বলে।
This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন