জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) খুলনা জেলা কমিটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দলের কেন্দ্রীয় সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এ কমিটির অনুমোদন দেন।
দলীয় সূত্রে জানা গেছে, সাবেক ছাত্রনেতা মো. আরিফুল ইসলামকে সভাপতি এবং মো. মাহমুদুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহসভাপতি মো. মোরতাজুল ইসলাম, মো. ইসমাইল হোসেন ও মো. আবু হানিফ; যুগ্ম সাধারণ সম্পাদক অজিফুর রহমান ও মো. শাকিল আহমেদ; দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন; অর্থ সম্পাদক মো. ইমদাদুল হক টিটু; প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইব্রাহীম খলিল; সাংগঠনিক সম্পাদক মো. ইফতিয়ার হোসেন; সহসাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ। সদস্য হিসেবে রয়েছেন মো. সাইফুল্লাহ, মো. হাসানুজ্জামান ও মো. আরিফ হোসেন।
দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদের সুপারিশে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
ইউই/টিএল
