প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
কয়রায় জমি দখল ও বাড়ি ভাঙচুরে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি
প্রকাশঃ
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি গ্রামে জমি দখল ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় মোঃ জুবারুল ইসলাম (পিতা: জবেদ আলী সানা) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগীর অভিযোগ, প্রতিপক্ষ তার বাড়ি ও জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করলে বাধা দেওয়ায় তাকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।
স্থানীয়রা আহত জুবারুল ইসলামকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভুক্তভোগী জানিয়েছেন, “আমার জমি ও বসতবাড়ি তারা জোরপূর্বক দখল করতে চেয়েছে। বাধা দেওয়ায় আমাকে পিটিয়ে রক্তাক্ত করেছে। আমি ও আমার পরিবার এখন আতঙ্কে রয়েছি।”
পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment