দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমলো, ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২২ হাজার টাকায়
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার (১০ জুন) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্যতালিকা প্রকাশ করেছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৬ হাজার ৫৯১ টাকা পর্যন্ত কমানো হয়েছে, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকায়, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা।
অন্যদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩৩ টাকায় বিক্রি হবে।
বাজুসের এই নতুন মূল্য নির্ধারণের ফলে স্বর্ণ ও রুপার বাজারে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কয়রা সাংবাদিক ফোরাম,খুলনা
This theme has been developed by OURISLABD.
Post a Comment