উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

গৃহকর্মী নির্যাতন: পুলিশ দম্পতির শাস্তির দাবিতে খুলনায় মানববন্ধন

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


খুলনায় এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত পুলিশ দম্পতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার (১৯ জুন) সকালে নগরীর শিববাড়ী মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ‘খুলনা জাগ্রত তরুণ সংঘ’ এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগ জনমনে উদ্বেগ সৃষ্টি করে। তারা নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রায়হান তামিম বলেন, অপরাধী যে-ই হোক, তার পরিচয় নয়—অপরাধই বিবেচ্য হওয়া উচিত। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে ঘটনার পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় খুলনা মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ জানিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে সংগঠনের উপদেষ্টা শিশির রঞ্জন মল্লিক, নূর হাসান জনি ও হোসেন মোহাম্মদ বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের নেতা সাগর হাওলাদার।

এ সময় সংগঠনের বিভিন্ন সদস্যও মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। বক্তারা সতর্ক করে বলেন, নির্যাতিত গৃহকর্মী ন্যায়বিচার না পেলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন