উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩০ হাজার টাকায়

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন ঘোষণায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য তালিকা সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংশোধিত দামে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকায়। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা।

এর আগে ১৩ জুন স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানোর ফলে নতুন রেকর্ড গড়ল মূল্যবান এই ধাতুটি।

চলতি বছরে এখন পর্যন্ত ৭৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৯ বার দাম বৃদ্ধি এবং ৩৬ বার হ্রাস করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল। বর্তমানে ধারাবাহিক মূল্যবৃদ্ধির কারণে স্বর্ণের বাজারে ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন