ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে আজ অনুষ্ঠিত চারটি ম্যাচেই কোনো দল জয় পায়নি। সোমবারের ম্যাচগুলো ছিলো স্পেন -কাবো ভার্দে, বেলজিয়াম-মিশর, সৌদি আরব-উরুগুয়ে এবং ইরান-নিউজিল্যান্ড সমতায় শেষ হওয়ায় গ্রুপের লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।
গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে কাবো ভার্দের রক্ষণভাগের দৃঢ়তায় স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে যেতে হয়। একই গ্রুপের অপর ম্যাচে সৌদি আরব ও উরুগুয়ে ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে।
অন্যদিকে গ্রুপ ‘জি’-তে বেলজিয়াম ও মিশরের মধ্যকার ম্যাচও ১-১ গোলে শেষ হয়। উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে।
দিনের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটি ছিল ইরান ও নিউজিল্যান্ডের মধ্যে। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ফলে কোনো দলই পূর্ণ তিন পয়েন্ট অর্জন করতে পারেনি।
চার ম্যাচেই ড্র হওয়ায় সংশ্লিষ্ট গ্রুপগুলোর পয়েন্ট টেবিলে তৈরি হয়েছে জটিল সমীকরণ। আগামী ম্যাচগুলো তাই দলগুলোর জন্য হয়ে উঠেছে আরও গুরুত্বপূর্ণ।
