✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

রূপসায় মাছের ঘেরে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু



খুলনার রূপসা উপজেলায় মাছের ঘেরে গোসল করতে নেমে সিজাদ (৭) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার নৈহাটি ইউনিয়নের জহিরের বটতলা এলাকার মদিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিজাদ ওই এলাকার বাসিন্দা মুরাদ শরীফের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের ইব্রাহিমের মাছের ঘেরে গোসল করতে নামে সিজাদ। একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে গেলে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×