খুলনার দৌলতপুরে পারিবারিক ক'লহে ম'র্মান্তিক মৃ'ত্যু, মায়ের কোল থেকে পড়ে প্রাণ গেল ৩ মাসের শিশুর
খুলনা নগরীর দৌলতপুর এলাকায় পারিবারিক কলহের জেরে ঘটে গেছে হৃ'দয়বিদারক এক ঘটনা। স্বামী ও শ্বশুরের মধ্যে মারামারি থামাতে গিয়ে মায়ের কোল থেকে পড়ে তিন মাস বয়সী শিশু আব্দুর রহমানের মৃ'ত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় দৌলতপুর থানাধীন বিএডিসি রোডের হেলালের বাগান শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হেদায়েত হোসেন ও তার ছেলে ফয়সলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় ফয়সলের স্ত্রী সুখী আক্তার ময়না তার তিন মাস বয়সী সন্তানকে কোলে নিয়ে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে অসাবধানতাবশত শিশুটি তার কোল থেকে পড়ে গু'রুতর আ'হত হয়।
পরে দ্রুত শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ওসি মোরাদুল ইসলাম জানান, শিশুটির মায়ের অভি'যোগ অনুযায়ী স্বামী ও শ্বশুরের মা'রামা'রি ঠেকাতে গিয়ে এ দু'র্ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অ'পমৃ'ত্যু মামলা দায়ের করা হয়েছে।
#Khulna #KSF
