খুলনার ফুলতলা এলাকায় ত্রিমুখী সংঘর্ষে আহত ২৪
খুলনার ফুলতলা উপজেলায় দুই বাস ও একটি জ্বালানি তেলবাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে যুগ্নীপাশা এলাকার একটি মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে খুলনাগামী একটি তেলবাহী ট্রাকের চাকা ফেটে গেলে সেটি বিপরীত দিক থেকে আসা রূপসা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ট্রাকের পেছনে থাকা খুলনা সরকারি বিএল কলেজের শিক্ষার্থী ও যাত্রী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে তিনটি যানবাহনের সংঘর্ষে বহু যাত্রী আহত হন।
আহতদের মধ্যে আটজনকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১৬ জনকে যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম তৌহিদ জানান, দুর্ঘটনার পর উদ্ধারকাজ চালিয়ে আহতদের হাসপাতালে নেওয়া হয়। কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
This theme has been developed by OURISLABD.

Post a Comment