রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
খুলনার রূপসা উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিনসহ সুলতান মাহমুদ বাপ্পা (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জয়পুর গ্রামের একটি স্থানে এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রাজ্জাক মীরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কোমর থেকে একটি বাটযুক্ত বিদেশি ৭.৬৫ মিলিমিটার পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া সুলতান মাহমুদ বাপ্পার বাড়ি গোপালগঞ্জ জেলার বেতগ্রাম এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
রূপসা থানার ওসি মোহাম্মদ আবদুর রাজ্জাক মীর জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও এটি কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
This theme has been developed by OURISLABD.

Post a Comment