✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়, দেশে সাধারণ ছুটি ঘোষণা



বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে প্যারাগুয়ে। দলের এই সাফল্য উদযাপনে দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতা থাকায় ফল নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় প্যারাগুয়ে।

২০১০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে এমন বড় সাফল্য পেল দলটি। সেই সময় তারা কোয়ার্টার ফাইনালে উঠেছিল, যা এখন পর্যন্ত তাদের সেরা বিশ্বকাপ অর্জন।

ঐতিহাসিক এই জয়ের পর দেশজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, দলের অসাধারণ সাফল্য উদযাপনে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। তিনি বলেন, এই জয় প্যারাগুয়ের লড়াইয়ের মনোভাব, বিশ্বাস এবং কখনো হার না মানা মানুষের প্রতীক।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×