উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

কাতারের এলএনজি কেন্দ্রে বিস্ফোরণ, ভারতীয়-পাকিস্তানিসহ নিহত ১৩

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


কাতারের রাস লাফান শিল্প নগরীতে অবস্থিত একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রক্রিয়াকরণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল-কাআবি জানান, প্রাথমিক তদন্তে বিস্ফোরণের কারণ হিসেবে কারিগরি ত্রুটির বিষয়টি সামনে এসেছে। এটি কোনো নাশকতা বা হামলার ঘটনা নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনা সত্ত্বেও কাতারের এলএনজি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে এর তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না।

বিস্ফোরণের পরপরই জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার কার্যক্রম শুরু করেন।

দোহা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফান শিল্প নগরী বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্র। বৈশ্বিক এলএনজি সরবরাহের উল্লেখযোগ্য অংশ এই কমপ্লেক্স থেকেই আসে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শিল্প কেন্দ্রটির কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে সংস্কার শেষে সম্প্রতি কেন্দ্রটির উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হয়।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন