কয়রা মহেশ্বরীপুর ইউনিয়ন এ জমি নিয়ে বিরোধ সংঘর্ষে জড়াচ্ছেন বার বার ২/৩ পক্ষ
কয়রা উপজেলা মহেশ্বরীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওতাধীন ছিলের মাথায় জমির দখল ও ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছেন ইয়াছিন ও যোগেন নামে দুই জন।
ঘটনা প্রসঙ্গ স্থানীয় সূত্রে জানা যায় এই জমির মূল অরেশ ভুক্ত মালিক মুকুল ও মুন্নার কাছ থেকে ইয়াসিন জমি ক্রয় করেন এবং মালিকপক্ষদের কাছ থেকে দলিল রেস্ট্রি করে নেন।
কিন্তু যোগেন বাবুর কাছ থেকে জানা যায় তিনি সর্বপ্রথম। একই জমি মালিক পক্ষের মায়ের কাছে এই জমির জন্য বায়না পত্র করেছেন।
ইয়াছিন এর দাবি বিগত ৩/৪ বছর এই জমিতে বসো বাস করে আসছেন তিনি। হটাৎ করে ২৩/০৬/২০২৬ তারিখে তার জমির উপর অর্ধনিমিত একটি ঘর যোগেন বাবু ও তাঁর পরিবারের সদস্যরা এসে ঘরটি ভেঙে দেয় এ সময় ইয়াসিন বাঁধা প্রদান করলে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে যোগেন বাবু ও তাঁর পরিবারের সদস্যরা।
তথ্য সংগ্রহকালে আমাদের নিকট একটি ভিডিও আসে যাতে স্পষ্টভাবে দেখা যায় যোগেন বাবু ও তার পরিবার ইয়াসিনের অর্ধ নির্মিত ঘর টি ভেঙে ফেলছেন।
এ ঘটনায় ভুক্তভোগী প্রশাসনের শরণাপন্ন হলে। বর্তমান দায়িত্ব পুলিশ কর্মকর্তা উভয় পক্ষকে সতর্ক করেন এবং এই সমস্যার সমাধানের আশ্বস্ত করেন বলে জানা গেছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment