উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ছয় নবজাতকের মৃত্যুর পর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের কার্যক্রমে অনিয়মের অভিযোগ ও ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, লাইসেন্স বাতিলের পর হাসপাতালে ভর্তি রোগীদের দ্রুত উপযুক্ত অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, লাইসেন্সবিহীন কোনো প্রতিষ্ঠানে চিকিৎসা গ্রহণ করা উচিত নয়। বর্তমানে চিকিৎসাধীন রোগীদের নিরাপদভাবে অন্য হাসপাতালে স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে আগামী ৩০ দিনের মধ্যে সরকারের কাছে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন বা আপিল করতে পারবে।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে ঘিরে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও হাসপাতালের কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। হাসপাতালটির বিরুদ্ধে নেওয়া এই প্রশাসনিক পদক্ষেপ নিয়ে স্বাস্থ্যখাতে ব্যাপক আলোচনা চলছে।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন