✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

পাইকগাছায় মাদকসহ আটক ৬ জনকে ৬ মাস করে কারাদণ্ড



খুলনার পাইকগাছায় পৃথক মাদকবিরোধী অভিযানে আটক ৬ জনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে আদালত।

পুলিশ সূত্রে জানা যায়, গত দুই দিনে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়।

শুক্রবার বিকেলে সোলাদানা বাজার এলাকায় মাদক সরবরাহকালে যদু দাস (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কপিলমুনি কলেজপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় আরও পাঁচজনকে আটক করা হয়। আটকরা হলেন লিপু (৩০), মাহিন (২০), মো. রিয়াজুল ইসলাম (৩৬), মর্তুজা ইমাম (৩০), তামিম ইসলাম (৩০) এবং আব্দুস সালাম (২৮)।

পুলিশ জানিয়েছে, পরে তাদেরকে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারিক প্রক্রিয়ায় প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

মাদকবিরোধী এ অভিযান এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×