উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সুন্দরবনে দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, নিহত ১ ও আটক

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


সুন্দরবনে কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন এবং বাহিনীর প্রধানসহ দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ জুন ২০২৬) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযানের অংশ হিসেবে সুন্দরবনের কয়রা থানার বনপাড়া সংলগ্ন এলাকায় টানা দুই দিন অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ডাকাতদের অবস্থান শনাক্ত করা হয়।

অভিযান চলাকালে ডাকাতদের দুটি বোটকে থামার সংকেত দেওয়া হলে তারা কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। পরে আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে একটি বোটে আগুন ধরে যায় এবং অপরটি ডুবে যায়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাহিনী প্রধান রবিউল ইসলাম ও শওকত সরদারকে আটক করা হয়। পরে শওকত সরদারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিউল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরবর্তীতে যৌথ অভিযানে আরও একজন ডাকাত ইসরাফিল হাওলাদারকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। এছাড়া ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের সহযোগিতা চাওয়া হয়েছে।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন