খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ
খুলনা নগরের গল্লামারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (২৮ জুন) রাত ১০টার দিকে নগরের গল্লামারী এলাকার আইডিয়াল নার্সিং হোমের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ রফিকুল ইসলাম নগরের এম এ বারী সড়ক এলাকার বাসিন্দা রুস্তুম আলীর ছেলে।
স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় রেফার করেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
This theme has been developed by OURISLABD.
Post a Comment