উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

মোংলায় কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর, আহত অন্তত ১৫

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 


বাগেরহাটের মোংলায় নিখোঁজ এক যুবকের খোঁজ দাবিতে আয়োজিত মানববন্ধনকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় কোস্ট গার্ডের হারবারিয়া স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে কোস্ট গার্ড সদস্য ও স্থানীয় বাসিন্দাসহ অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির ঘোল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিখোঁজ মিরাজ শেখের সন্ধানের দাবিতে তার পরিবার ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কিছু বিক্ষুব্ধ ব্যক্তি কোস্ট গার্ডের স্থাপনায় হামলা চালায়। এতে স্পিডবোট, পন্টুন অফিসসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সময় কোস্ট গার্ড সদস্যদের সঙ্গে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয়। স্থানীয়দের অভিযোগ, এ সময় লাঠিচার্জে নারী-পুরুষসহ কয়েকজন আহত হন।

মোংলা থানার পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাটির কারণ খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ, কোস্ট গার্ড ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের স্টেশনে পরিকল্পিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অভিযান শুরু হয়েছে।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে জয়মনির ঘোল এলাকার বাসিন্দা মিরাজ শেখ নিখোঁজ হন। তার স্বজনরা দাবি করে আসছেন যে, কোস্ট গার্ড পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়েছিল। তবে এ অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে কোস্ট গার্ড।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন