পাইকগাছায় খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার
খুলনার পাইকগাছা উপজেলায় খালপাড় থেকে বিরিঞ্চী পদ মন্ডল (১০৬) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে লতা ইউনিয়নের একটি খালপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃদ্ধ ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং প্রায়ই কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। রোববারও তিনি বাড়ির বাইরে ছিলেন। পরিবারের সদস্যরা সন্ধ্যায় তাকে বাড়িতে ফিরিয়ে আনলেও রাতে আবার বের হয়ে যান।
সোমবার ভোরে ফজরের নামাজে যাওয়ার পথে স্থানীয়রা খালপাড়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন। প্রাথমিকভাবে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
This theme has been developed by OURISLABD.
Post a Comment