খুলনার পাইকগাছা পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৫২ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৭৯২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নির্মাণাধীন পৌর ভবনে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ২৫৩ টাকা। বাজেটে ৬৩ লাখ ৭৭ হাজার ৫৩৮ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ এবং পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় পৌরসভার কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
