✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও বেড়েছে



ভেনেজুয়েলায় ৭ মাত্রার ওপরে শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর গত দুই দিনে মৃত ও আহতের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ৯২০ জনের মরদেহ এবং ৩ হাজার ৩৬০ জন আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও ৫০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

দেশটির পার্লামেন্টের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগুয়েজ জানিয়েছেন, রাজধানী কারাকাস ও উপকূলীয় শহর লা গুয়াইরাসহ বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চলছে। তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে আরও মরদেহ উদ্ধার হতে পারে, ফলে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে ঘটে যাওয়া এই ভূমিকম্পকে দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ভূমিকম্পে বহু ভবন, বাসাবাড়ি ও অবকাঠামো ধসে পড়েছে। উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতির অভাবে ধীরগতির কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষ চরম দুর্ভোগে রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, অনেক পরিবার এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা স্বজনদের বাঁচার আশায় অপেক্ষা করছে। কেউ কেউ হাতের কাছে থাকা যন্ত্রপাতি দিয়ে উদ্ধারকাজে সহায়তা করছেন।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক সহায়তা গ্রহণ করা হচ্ছে এবং সেনাবাহিনীকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×