✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

আনোয়ারায় মা-মেয়ের মরদেহ উদ্ধার, হাসপাতালে শিশু



চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার গভীর রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন এনি বড়ুয়া (৪০) ও তার কিশোরী মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত শিশুটি এনি বড়ুয়ার ছেলে পিয়াস বড়ুয়া (৫)।

স্থানীয়দের ভাষ্য, রাতের দিকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে তাদের রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের স্বজনরা ঘটনাটির পেছনে পূর্বের আর্থিক বিরোধের বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। তবে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানায়নি পুলিশ।

আনোয়ারা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×