✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

লোহাগাড়ায় গোখরা সাপের কামড়ে তরুণের মৃত্যু, ওঝার কাছে নেওয়ায় চিকিৎসায় বিলম্ব



চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিষধর গোখরা সাপের কামড়ে সোহান উদ্দিন (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সূত্র জানায়, শনিবার গভীর রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সোহানকে একটি গোখরা সাপ কামড় দেয়। পরে তিনি সাপটি মেরে ফেলেন। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে না নিয়ে প্রথমে সাতকানিয়া উপজেলার দুই ওঝার কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে যান। অবস্থার উন্নতি না হওয়ায় সকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সোহান উদ্দিন লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান গ্রামের জহির উদ্দিনের ছেলে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরান বলেন, সাপের কামড়ের ক্ষেত্রে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোই জীবন বাঁচানোর একমাত্র কার্যকর উপায়। বিষধর সাপের কামড়ে চিকিৎসায় বিলম্ব হলে মৃত্যুঝুঁকি অনেক বেড়ে যায়।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×