✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

খুলনার কয়রা উপজেলার ৬ নম্বর কয়রার গড়িয়া বাড়ি লঞ্চঘাট বাজারে আবারও চু-রি


 খুলনার কয়রা উপজেলার ৬ নম্বর কয়রার গড়িয়া বাড়ি লঞ্চঘাট বাজারে আবারও চু-রির ঘটনা ঘটেছে। গত রাতে বাজারের ব্যবসায়ী আনিসুর রহমান শেখের দোকানে এ চু-রি সংঘটিত হয়।



স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা দোকানের পেছনের মাটির ভিত খুঁড়ে ভেতরে প্রবেশ করে। পরে দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ অর্থ, মসজিদের দান বাক্স, প্রায় পাঁচ কার্টন সিগারেট, জুসসহ বিভিন্ন মালামাল চু-রি করে নিয়ে যায়।

সকালে দোকান খুলতে এসে আনিসুর রহমান শেখ চু-রির বিষয়টি জানতে পারেন। পরে বিষয়টি স্থানীয়দের অবহিত করা হয়।


উল্লেখ্য, গত বুধবার একই বাজারের আরও দুটি দোকানে চু-রির ঘটনা ঘটেছিল। অল্প সময়ের ব্যবধানে পরপর একাধিক চু-রির ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত চো-রদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


তথ্য অ্যাম্বাসেডরঃ লতিফুর রহমান

বিস্তারিত সংবাদঃ www.upakulexpress.com

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×