✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

খুলনায় গৃহপরিচারিকাকে নি'র্যাতনের অ'ভিযোগ, অভিযুক্ত পুলিশ দম্পতির উপর



খুলনার সোনাডাঙ্গা এলাকায় এক গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্য ও তার স্ত্রীর বিরুদ্ধে। বুধবার দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।


নির্যাতনের শিকার মিলন (১৮) নরসিংদী জেলার বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, তিনি সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন এবং সেখানেই বসবাস করতেন।


ভুক্তভোগীর অভিযোগ, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং গরম কড়াই দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাকা দেওয়া হয়। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।


সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে গেছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

#Khulna

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×