রফিক গাজী হত্যা মামলায় সন্দেহভাজন ২ জন গ্রেপ্তার
খুলনার আলোচিত পরিবহন ব্যবসায়ী রফিক গাজী হত্যা মামলায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। সোমবার সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজনের নাম ইমন শরীফ (২৭) ও সজল খান (২৫)। তারা খুলনা মহানগরের লবণচরা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
র্যাবের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা রফিক গাজী হত্যা মামলার সন্দেহভাজন আসামি।
মামলার তথ্যমতে, গত ১২ জুন সকালে খুলনার লবণচরা থানার মাথাভাঙা এলাকার রায়পাড়ায় স্ত্রী ও সন্তানকে নিয়ে যাওয়ার সময় রফিক গাজীর পথরোধ করে দুর্বৃত্তরা। পরে তাকে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় হামলাকারীরা।
স্থানীয়রা আহত অবস্থায় রফিক গাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে লবণচরা থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment