উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

রাবিতে বিশ্বকাপ ম্যাচ প্রদর্শনীতে হল সংসদ নেতাকে হেনস্তার অভিযোগ, অস্বীকার রাকসু জিএসের

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনী চলাকালে হল সংসদের এক নেতাকে হেনস্তা ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের বিরুদ্ধে। তবে তিনি অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছেন।


বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে দেওয়া পোস্টে লতিফ হল সংসদের জিএস নূরুল ইসলাম দাবি করেন, আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ দেখতে গিয়ে নির্ধারিত স্থানে বসার পর রাকসু জিএস ও সহ-ক্রীড়া সম্পাদক তাকে সেখান থেকে উঠে যেতে বলেন। কারণ জানতে চাইলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং গেঞ্জির কলার ধরে টানাটানির ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তিনি।


অন্যদিকে সালাহউদ্দিন আম্মার বলেন, তিনি নূরুল ইসলামের গায়ে হাত দেননি। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা এবং দর্শকদের খেলা দেখার সুবিধার জন্যই কেবল তাকে অন্য স্থানে বসার অনুরোধ করা হয়েছিল।


রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ জানান, নির্ধারিত বসার স্থানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল। খেলা চলাকালে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং শৃঙ্খলা বজায় থাকে, সে কারণে তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন