উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদকে সমাহিত করা হয়েছে। 


মঙ্গলবার (০২ জুন) বিকেল সোয়া ৪ টায় তার জন্মভূমি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে নিজ বাড়িতে তাকে সমাহিত করা হয়।


এর আগে, মঙ্গলবার দুপুরে পারিবারিক উদ্যোগে হেলিকপ্টার যোগে তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় আনা হয়। এরপর ভোলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জোহরের নামাজের পর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা হয়েছিল সোমবার সন্ধ্যায় ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে।


জানাজা শেষে মরদেহ নেওয়া হয় তোফায়েল আহমেদের নিজ গ্রাম কোড়ালিয়ায়। দাফনকে কেন্দ্র করে সকাল থেকেই তার শৈশব ও কৈশোরের স্মৃতিবিজড়িত গ্রামে ভিড় করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। সেখানে স্থানীয় মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবা ও স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়।


উল্লেখ্য, ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলার কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নয়বারের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়ে জাতীয় রাজনীতিতে বিশেষ পরিচিতি লাভ করেন সাবেক এই শিল্প ও বাণিজ্যমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। সর্বশেষ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তোফায়েল আহমেদ।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন