উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ভলান্টিয়ার ফর বাংলাদেশ কয়রা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্ব ঘোষণা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


কয়রা (খুলনা), প্রতিনিধি: তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) কয়রা উপজেলা শাখার ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন উৎসবমুখর, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনের মাধ্যমে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন। ভোটগ্রহণ শেষে ভোট গণনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মো. সবুজ, সাধারণ সম্পাদক পদে বিলাল হোসেন, মানবসম্পদ সম্পাদক পদে আমিনুর ইসলাম, অর্থ সম্পাদক পদে আয়শা খাতুন আশা এবং প্রকল্প সম্পাদক পদে শাকিলা পারভীন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনকে কেন্দ্র করে দিনব্যাপী ছিল উৎসবমুখর পরিবেশ। প্রার্থী, ভোটার ও স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে পুরো নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

নবনির্বাচিত সভাপতি মো. সবুজ বলেন, “এই বিজয় কোনো ব্যক্তির নয়; এটি ভলান্টিয়ার ফর বাংলাদেশ কয়রা উপজেলা পরিবারের সকল সদস্যের বিজয়। আমরা সবাইকে সঙ্গে নিয়ে যুব উন্নয়ন, স্বেচ্ছাসেবা, জলবায়ু সচেতনতা ও মানবিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে কাজ করব।”

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সংগঠনের সদস্যরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কয়রা উপজেলায় স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে এবং যুবসমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন