উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত ৭০৮

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৯ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা ও খুলনা বিভাগে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৮ জনে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ৪৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৭৪৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৯৮ হাজার ২৬৬ জনের মধ্যে হামের উপসর্গ এবং ১১ হাজার ৫৯৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮১ হাজার ৯৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৭৮ হাজার ২৮৭ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন