চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু
চট্টগ্রামে পৃথক দুটি ঘটনায় সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর ডাবলমুরিং এলাকা ও রাউজান উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাবলমুরিং এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির রিজার্ভ ট্যাংকের সেন্টারিং খোলার কাজ করতে নেমে দুই শ্রমিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে একজন সাকিব এবং অপরজন হৃদয় মিয়া (২৫)। দুজনের বাড়িই নোয়াখালী জেলায়।
অন্যদিকে রাউজান উপজেলার একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে প্রাণ হারান দুই নির্মাণশ্রমিক। নিহতরা হলেন প্রদীপ দাশ ও সমীরণ দাশ।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রথমে একজন শ্রমিক ট্যাংকে নেমে অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করতে আরেকজন নিচে নামেন। তিনিও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দুটি ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
This theme has been developed by OURISLABD.

Post a Comment