✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

কফিনে ফিরল ৬ প্রবাসী, শোকের ছায়া সিলেটে



সিলেটের ছয় প্রবাসীর মরদেহ কফিনবন্দি হয়ে দেশে ফিরেছে। সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাতারে তাদের মৃত্যু হয়।

মঙ্গলবার সকাল ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ভোর থেকেই বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন স্বজনরা। মরদেহগুলো নামানো হলে সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং পরে নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়। পরে স্থানীয়ভাবে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।

জানা গেছে, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন এবং পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন প্রবাসীর মৃত্যু হয়। নিহতরা সবাই জীবিকার তাগিদে কাতারে অবস্থান করছিলেন।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×