✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

রাজধানীর শাহবাগে ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার



রাজধানীর শাহবাগ এলাকায় একটি আবাসিক ফ্ল্যাট থেকে ফারাহ ফোরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে আজিজ সুপার মার্কেট সংলগ্ন ১৪ তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ফারাহ ফোরদৌস দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একা বসবাস করছিলেন। কয়েক দিন ধরে পরিবারের সঙ্গে তার যোগাযোগ না থাকায় স্বজনরা ঢাকায় এসে ফ্ল্যাটে প্রবেশ করেন। সেখানে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

নিহত ফারাহ ফোরদৌস খুলনার ফুলতলা উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি ৩৯তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিলেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×