উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বিশ্বকাপের আগে দারুণ প্রস্তুতি, ২টি ম্যাচেই অপরাজিত বর্তমান চ্যাম্পিয়নরা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 


বিশ্বকাপের আগে নিজেদের শেষ দুই প্রস্তুতি ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দল শুধু জয়ই পায়নি, দুই ম্যাচের একটিতেও গোল হজম করেনি। হন্ডুরাসকে ২-০ এবং আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ মিশনে নামতে যাচ্ছে আকাশি-সাদারা।

আজ যুক্তরাষ্ট্রের অ্যালাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধেই ভালেন্তিন বার্কোর গোলে এগিয়ে যায় দলটি। ১-০ ব্যবধানে বিরতিতে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে মাঠে নামেন অধিনায়ক লিওনেল মেসি। মাঠে নামার মাত্র দুই মিনিট পরই পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করে দলের ব্যবধান ২-০ করেন আটবারের ব্যালন ডি'অরজয়ী তারকা।

ম্যাচের শেষদিকে আরেকটি গোলে অবদান রাখেন মেসি। তার নিখুঁত পাস থেকে বল পেয়ে রদ্রিগো ডি পল নিচু ক্রস দেন বক্সে, সেখানে পা ছুঁইয়ে বল জালে জড়ান থিয়াগো আলমাদা। ফলে ৩-০ গোলের স্বস্তিদায়ক জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এর আগে হন্ডুরাসের বিপক্ষেও ২-০ গোলের জয় পেয়েছিল স্কালোনির দল। সেই ম্যাচে মেসি না খেললেও পেনাল্টি থেকে গোল করেন লাউতারো মার্তিনেজ। পরে জুলিয়ানো সিমিওনে আরেকটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

দুই প্রস্তুতি ম্যাচে স্কোয়াডের প্রায় সব খেলোয়াড়কেই সুযোগ দিয়েছেন কোচ স্কালোনি। দল দুটি ম্যাচে মোট পাঁচ গোল করেছে, বিপরীতে কোনো গোল হজম করেনি। সব মিলিয়ে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিকে সফল বলতেই পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন