উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

আশাশুনিতে গোপন বৈঠক করার জন্য আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৮ জন আটক

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


সাতক্ষীরার আশাশুনি উপজেলায় গোপন বৈঠক করার অভিযোগে কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওমর সাকি পলাশসহ আটজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২১ জুন) ভোররাতের দিকে উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই স্থান থেকে ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়।

আটকদের মধ্যে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনি, আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম, সিরাজুল ইসলাম, আজিজুর রহমান ও জিয়ারুল ইসলামসহ মোট আটজন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন