উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে প্রায় ১৫০০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন দিন পরও ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৩০ জনে পৌঁছেছে। এছাড়া ৫১ হাজারের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

শনিবার (২৭ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পে দেশটির উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে এলাকাটিকে দুর্যোগকবলিত ঘোষণা করেছে সরকার।

উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে শুক্রবার রাত থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে স্থানীয় বাসিন্দারা অনেক জায়গায় নিজেদের উদ্যোগেই ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সরকার জানিয়েছে, বিশেষ অনুমতি ছাড়া লা গুয়াইরা এলাকায় প্রবেশ করা যাবে না। তবে অনুমতি প্রদানের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিটি জীবিত উদ্ধারই অলৌকিক ঘটনার মতো। অন্যদিকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও মানবিক সহায়তাকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, সরকার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, ভূমিকম্পে সরাসরি ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ দশমিক ৭ থেকে ৮ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে হতে পারে। এদিকে শনিবার আরাগুয়া রাজ্যে ৪ দশমিক ৮ মাত্রার একটি আফটারশক অনুভূত হলেও এতে বড় ধরনের নতুন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এবং শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, রাজধানী কারাকাসসহ প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সংস্থাটি দ্রুত আন্তর্জাতিক মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছে।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন