উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

জমি নিয়ে বিরোধ: কয়রার মহেশ্বরীপুরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছিলেরমাথা এলাকায় জমির দখল ও ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে কয়েক দফা বিরোধের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমি নিয়ে যোগেন মণ্ডল ও ইয়াছিন নামে দুই ব্যক্তি নিজেদের মালিকানা দাবি করছেন। অভিযোগ রয়েছে, জমিটির দখল ও সেখানে ঘর নির্মাণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বারবার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে।


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জমিটির মূল অর্পিত (অরেশভুক্ত) মালিক ছিলেন মুকুল মিস্ত্রী ও মুন্নার মিস্ত্রী। ইয়াছিন দাবি করেন, তিনি ওই মালিকদের কাছ থেকে জমিটি ক্রয় করেছেন। অন্যদিকে যোগেন মণ্ডল দাবি করেন, তিনি জমিটির মালিকপক্ষের মা প্রতিমা মিস্ত্রীর কাছ থেকে ২০১৬ সালে বায়নাপত্রের মাধ্যমে জমির স্বত্ব গ্রহণ করেন।


ইয়াছিনের অভিযোগ, তিনি বৈধভাবে জমি ক্রয় করে মালিকানা লাভ করেছেন। তবে যোগেন মণ্ডলের পক্ষ থেকে জানানো হয়, জমিটির মালিকানা নিয়ে ২০১৮ সাল থেকে বিজ্ঞ আদালতে একটি দেওয়ানি মামলা (সিভিল মামলা) চলমান রয়েছে। মামলার কার্যক্রম এখনো নিষ্পত্তি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


এদিকে ঘটনাটি স্থানীয় প্রশাসনের নজরে এলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন। পাশাপাশি বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তির জন্য সকলকে সহযোগিতা করার আহ্বান জানান এবং ন্যায়বিচারের আশ্বাস দেন।


স্থানীয় বাসিন্দারা দ্রুত বিরোধের সমাধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন