কয়রায় বিএনপি নেতা নাজমুলের নামে মিথ্যা অপপ্রচার
খুলনার কয়রা উপজেলার নয়ানী গ্রামে মৎস্য ঘেরের বাসায় সেলিম শেখ, ফিরোজ গাজী ও শিমুল শেখের নেতৃত্বে অগ্নিসংযোগ করে লু-টপাট করা হয়। পরে কয়েকটি ফেক ফেসবুকে একাউন্ট থেকে পোস্ট করে দোষ চাপানোর চেষ্টা করা হয় মহেশ্বরীপুরে বিএনপি নেতা নাজমুল হোসেনের নামে অথচ ঘের লু-টপাটের ভাইরাল ভিডিওতে ঘের দখল করতে সেলিম শেখ, ফিরোজ গাজী ও শিমুল শেখসহ তাদের লোকজনকে অগ্নিসংযোগ করতে দেখা যায়।
জানা যায়,মহেশ্বরীপুরে একজন সাংবাদিক বর্তমানে ইউপি চেয়ারম্যান প্রার্থী তাঁর ভাই অনেক গুলো ভুয়া ফেসবুক একাউন্ট ব্যবহার করে পূর্ব হতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নামে মিথ্যাচার করে আসছে। এ বিষয়ে কয়রা থানায় একাধিক অভিযোগ করা হয়।
খুলনার কয়রা উপজেলার নয়ানী গ্রামে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে ঘেরের বাসায় অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সেলিম শেখ, ফিরোজ গাজী ও শিমুল শেখের নেতৃত্বে একদল ব্যক্তি পেট্রোল পদার্থ ব্যবহার করে এ ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিটির মালিক আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে মৎস্য ঘেরটি বিভিন্ন ব্যক্তির কাছে লিজ দিয়ে আসছিলেন। সর্বশেষ সোহেল রানা নামে এক ব্যক্তি ঘেরটি লিজ নিয়ে পরিচালনা করছিলেন। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর কোনো এক সময় সেলিম শেখ ও ফিরোজ গাজী জোরপূর্বক সোহেল রানার কাছ থেকে ঘেরটির নিয়ন্ত্রণ নিয়ে নেন।
অভিযোগ অনুযায়ী, গত ১৭ জুন ২০২৬ তারিখে প্রকৃত মালিক আব্দুল লতিফ মৎস্য ঘেরটি পুনরুদ্ধারের উদ্যোগ নিলে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে সেলিম শেখ, ফিরোজ গাজী ও শিমুল শেখের নেতৃত্বে একদল লোক ঘেরে হামলা চালিয়ে লুটপাট করে এবং ঘেরের একাধিক বাসায় অগ্নিসংযোগ করে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, ভিডিওতে শিমুল শেখের হাতে দাহ্য পদার্থভর্তি একটি সাদা পাত্র দেখা যায়। ভিডিওটির সত্যতা এবং ঘটনায় সরাসরি সেলিম শেখ, ফিরোজ গাজী ও শিমুল শেখের নেতৃত্বে অগ্নিসংযোগ সম্পর্ক পাওয়া গেছে।

Post a Comment