উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সুন্দরবনে ভারতগামী ৫ কার্গো জাহাজে ডাকাতির চেষ্টা, একটিতে গুলি ও লুটপাট

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...



খুলনার বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন নৌপথে ভারতগামী পাঁচটি কার্গো জাহাজে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। এর মধ্যে চারটি জাহাজ দ্রুতগতিতে এলাকা ত্যাগ করে নিরাপদে চলে যেতে সক্ষম হলেও এমভি আব্দুল হাকিম-১ নামের একটি জাহাজ হামলার শিকার হয়।

শনিবার সন্ধ্যায় সুন্দরবনের শিবসা নদী পেরিয়ে শিংলেনালা এলাকায় এ ঘটনা ঘটে। জাহাজগুলো বাংলাদেশ-ভারত নৌ-প্রোটোকল রুটে ভারত থেকে ফ্লাই অ্যাশ আনতে যাচ্ছিল।

জানা গেছে, ট্রলারযোগে আসা ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল জাহাজগুলোকে ধাওয়া করে। তারা এমভি আব্দুল হাকিম-১–এ উঠে নাবিক ও কর্মচারীদের মারধর করে, জিম্মি করে এবং জাহাজের ব্রিজ লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। পরে কর্মীদের ব্যবহৃত মোবাইল ফোন, নগদ অর্থ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

জাহাজ কর্তৃপক্ষের দাবি, হামলাকারীরা প্রায় ১৫ মিনিট জাহাজে অবস্থান করে তাণ্ডব চালায়। ঘটনাস্থলে জাহাজের কাচ ও বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে।

খবর পেয়ে কোস্টগার্ড ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

নৌযান শ্রমিক নেতারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা না হলে বাংলাদেশ-ভারত রুটে জাহাজ চলাচল ব্যাহত হতে পারে। তাঁরা দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন