✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত



খুলনায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধ এবং সুন্দরবন সংরক্ষণে সাংবাদিকদের ভূমিকা জোরদারের আহ্বান জানিয়ে জার্নালিজম ফর সুন্দরবন সাংবাদিক ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে খুলনা প্রেসক্লাবের সাংবাদিক হুমায়ুন কবির বালু মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সুন্দরবন সুরক্ষা প্রকল্পের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

সুন্দরবন সাংবাদিক ফোরামের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে এবং সুন্দরবন সুরক্ষা প্রকল্পের এম অ্যান্ড ই অফিসার দীপ সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা জামান পপলু, কৌশিক দে, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ, শিপন ভূঁইয়া, প্রবীর কুমার বিশ্বাস, উত্তম মণ্ডল, কাজী শামীম আহমেদ, কামাল হোসেন, প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ, রমেন রায়, রুহুল আমিন, সাইফুর রহমান, দীপক কুমার, ইয়াসির আরাফাত ও শেখ আব্দুল হামিদ। এছাড়া রূপান্তরের প্রজেক্ট কো-অর্ডিনেটর শুভাশিস ভট্টাচার্য এবং প্রজেক্ট অফিসার সাকী রেজওয়ানাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ দূষণ প্রতিরোধে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। এ বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে সাংবাদিকদের আরও বেশি পরিবেশভিত্তিক প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান তারা।

এ সময় বনদস্যু দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সুন্দরবন সংলগ্ন জনগোষ্ঠীকে সচেতন করা, প্রজনন মৌসুমে মাছ ও কাঁকড়া আহরণ বন্ধ রাখা, বিষ দিয়ে মাছ ধরা বন্ধ করা, বনজ সম্পদ লুট ও পাচার রোধে বন বিভাগের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা এবং দেশি-বিদেশি গবেষণা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে সুন্দরবন সংরক্ষণ এবং পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ে মানসম্পন্ন প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, আবু হেনা মোস্তফা জামান পপলু ও কৌশিক দেকে সম্মাননা প্রদান করা হয়।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×