✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

খুলনার কয়রার মহারাজপুরে আম খাওয়ার পর ডায়রিয়ায় এক নারীর মৃত্যু

 মৃত- লতিকা সানা

 খুলনার কয়রার মহারাজপুরে আম খাওয়ার পর ডায়রিয়ায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার সদস্য ভর্তি হয়েছেন হাসপাতালে।


মৃত নারীর নাম লতিকা সানা (৫৫)। অসুস্থরা হলেন একই পরিবারের তুলসি সানা (৪২), ইন্দ্রজিৎ সানা (১৪), বিবেকানন্দ সানা (৬০) ও প্রকাশ সানা (৫১)। তারা বর্তমানে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।


পরিবার ও হাসপাতাল সূত্র বলছে, ৯ জুন রাতে পরিবারের পাঁচ সদস্য হায়াতখালী বাজার থেকে কেনা আম খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর থেকে পেটের সমস্যায় ভুগতে শুরু করেন তারা। একপর্যায়ে অবস্থার অবনতি হলে বিকালে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।


মৃতের ভাতিজা সাংবাদিক নিতিশ সানা জানালেন, রাতে আম খাওয়ার পর পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েছিলেন। ভোর থেকে তাদের পেট খারাপ হয়।


কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুজিত কুমার বৈদ্য জানান, ডায়রিয়ায় আক্রান্ত পাঁচজনকে বুধবার বিকালে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আরও বললেন, আমে মাত্রাতিরিক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হতে পারে; অথবা বাড়িতে সংরক্ষণের পর কোনোভাবে বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসতে পারে, যা খেয়ে তারা ডায়রিয়ায় আক্রান্ত হন তারা।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×