✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

কয়রার বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি জরাজীর্ণ ভবন অপসারণের দাবি

বগা প্রাথমিক বিদ্যালয়,কয়রা | ছবিঃ রাজা

খুলনার কয়রা উপজেলার বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি পুরোনো ভবন বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনগুলোর বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে এবং অনেক স্থানে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভবন দুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভবনের বিভিন্ন অংশ থেকে ইট, পলেস্তারা ও অন্যান্য নির্মাণসামগ্রী খসে পড়ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবক ও এলাকাবাসী।

পরিত্যক্ত ভবন হওয়ায় সেখানে গবাদিপশুও আশ্রয় নিচ্ছে। ফলে বিদ্যালয় প্রাঙ্গণের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা বলছেন, ভবন দুটি দ্রুত অপসারণ না করা হলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাবে।

এদিকে, বিদ্যালয়ের খেলার মাঠের একটি বড় অংশ এই দুটি জরাজীর্ণ ভবনের কারণে ব্যবহার করা যাচ্ছে না। ফলে শিক্ষার্থীরা পর্যাপ্ত খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এতে তাদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকেরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিদ্যালয়ের মাঠের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ভবন দুটি দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×