খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘুগরাকাটি ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে
শিক্ষকবৃন্দ পরীক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং বলেন, "তোমরাই জাতির ভবিষ্যৎ। কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন ও আল্লাহর ওপর ভরসা রাখলে অবশ্যই সফল হবে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিয়ে মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ রাখবে।" পরীক্ষার নিয়ম-কানুন ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
পরে দেশ ও জাতির কল্যাণ, মাদ্রাসার উন্নতি এবং পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ঘুগরাকাটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে এ বছর আলিম পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানটি বিগত বছরগুলোতেও ভালো ফলাফল করে উপজেলার মধ্যে সুনাম অর্জন করেছে।
প্রতিবেদক-শহীদুল ইসলাম
