✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

জেলা চ্যাম্পিয়ন কয়রা অনূর্ধ্ব-১৪ ফুটবল দলকে সংবর্ধনা



খুলনার কয়রা উপজেলা দল নতুন কুঁড়ি অনূর্ধ্ব-১৪ ফুটবল প্রতিযোগিতার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ সাফল্যকে উদযাপন করতে শনিবার (২৭ জুন) বিকেলে দলটির খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়।

কয়রা মোহামেডান স্পোর্টিং ক্লাবের আয়োজনে মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা তরুণদের মাদক, কিশোর অপরাধ ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড়দের পাশে উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. আলাউদ্দিন। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক দিদারুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নতুন কুঁড়ি স্পোর্টসের টিম ম্যানেজার মেসবাহ উদ্দিন।

এ সময় কপোতাক্ষ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আবম আব্দুল মালেক, খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, নতুন কুঁড়ি স্পোর্টসের প্রধান কোচ এস এম শফিকুল ইসলাম, ক্লাবের উপদেষ্টা শহীদ সরোয়ার, ডেল্টা লাইফের ইনচার্জ আলিউজ্জামান তাইজুল এবং দলের অধিনায়ক রিফাত আজমসহ বিভিন্ন ব্যক্তি বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষে জেলা চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে সম্মাননা মেডেল ও জার্সি তুলে দেওয়া হয়।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×