উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

কয়রায় কলেজ কর্মচারীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

খুলনার কয়রা উপজেলায় কর্মস্থলে যাওয়ার পথে এক কলেজ কর্মচারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



আজ বুধবার সকালে উপজেলার বাগালী ইউনিয়নের ঠাকুরের চক গ্রামে এ ঘটনা ঘটে। আহত বিজন বাহাদুর কপোতাক্ষ কলেজের কম্পিউটার অপারেটর। তিনি একই গ্রামের বিকাশচন্দ্র বাহাদুরের ছেলে।


প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ভ্যানে করে কলেজে যাওয়ার পথে তরুণ মন্ডলের বাড়ির সামনে পৌঁছালে বিজন বাহাদুরের পথরোধ করা হয়। এ সময় একই গ্রামের তুর্ষ মন্ডল তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। পরিবারের দাবি, কোনো ধরনের বাকবিতণ্ডা ছাড়াই তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে তাড়া করা হলে তাঁর কানে গুরুতর আঘাত লাগে।


পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের কানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।


ভুক্তভোগী পরিবারের দাবি, এর আগেও গত বছর একই পক্ষের হামলায় বিজন বাহাদুর আহত হয়েছিলেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


অভিযোগের বিষয়ে তুর্ষ মন্ডলের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।


কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, “এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


স্থানীয় এক ইউপি সদস্য বলেন, “এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমরা চাই, পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক।”

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন