যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের নতুন অধ্যায়, যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই
দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাত কমিয়ে শান্তির পথে এগোতে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
‘ইসলামাবাদ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ)’ নামে পরিচিত এই ১৪ দফার সমঝোতা স্মারকে ট্রাম্প ফ্রান্সের ভার্সাই প্রাসাদে স্বাক্ষর করেন। একই দিনে তেহরানে নিজ কার্যালয়ে নথিতে সই করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
জানা গেছে, দুই দেশের দীর্ঘদিনের বিরোধ কমিয়ে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তির ভিত্তি তৈরির লক্ষ্যেই এই সমঝোতা হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ।
ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে চলা উত্তেজনা এবং সাম্প্রতিক সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার অগ্রগতি হয়। সেই ধারাবাহিকতায় চলতি বছরের মে মাসে চুক্তির খসড়া তেহরানের কাছে পাঠানো হয়েছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে।
বিশ্লেষকদের ধারণা, এই সমঝোতার শর্তগুলো বাস্তবায়িত হলে শুধু যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কই নয়, মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment