✕
শিরোনাম ::
লোড হচ্ছে...

মোংলা নদীতে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস চালু



বাগেরহাটের মোংলা নদীতে দীর্ঘ প্রতীক্ষার পর ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস চালু করা হয়েছে। গতকাল শনিবার আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকেই যানবাহন পারাপার শুরু হয়।

২০০৩ সাল থেকে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হলেও আগে তা শুধু জোয়ারের সময় সীমিতভাবে চলত। নতুন ব্যবস্থায় এখন দিন-রাত ২৪ ঘণ্টা ফেরি চলাচল করবে, ফলে দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

ফেরি সার্ভিস চালুর ফলে মোংলা বন্দর, ইপিজেড, শিল্পাঞ্চল ও আশপাশের উপজেলার যাতায়াত ও পণ্য পরিবহন সহজ হবে। এতে দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে মোংলা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00

সর্বশেষ

↑
×