উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

খুলনায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগে পুলিশ দম্পতি আটক

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক পুলিশ দম্পতিকে আটক করা হয়েছে। অভিযুক্ত এএসআই সঞ্জয় সাহা ও পপি রানী সাহা সোনাডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বুধবার গৃহকর্মী মিলন দাস (২৫) রান্নার সময় অসাবধানতাবশত তরকারি পড়ে গেলে তাকে মারধরের পাশাপাশি গরম কড়াই দিয়ে শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ করার অভিযোগ ওঠে।

স্থানীয় বাসিন্দারা জানালা দিয়ে ঘটনাটি দেখতে পেয়ে মানবাধিকারকর্মীদের সহযোগিতায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা মিনতি রানী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির জানান, মামলার পর অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন