উপকূল এক্সপ্রেস
[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ ও নারিকেলের চারা বিতরণ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


খুলনার পাইকগাছা উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ, সার ও চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধান বীজ, রাসায়নিক সার, জৈব সার, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ এবং নারিকেলের চারা বিতরণ করা হয়। এর লক্ষ্য হলো ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তা প্রদান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস. এম. মনিরুল ইসলামসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

কর্মসূচির আওতায় আড়াই হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে মোট ৭ হাজার ৭০০টি নারিকেলের চারা, খুঁটি এবং গোবর সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী কৃষকদের উদ্দেশে বলেন, বিতরণকৃত বীজ, রাসায়নিক ও জৈব সারের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারিকেল চারার নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়মিত তদারকি ও মনিটরিং জোরদারের পরামর্শও দেন।

This theme has been developed by OURISLABD.
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন